কথা ও সুর : শাহিন আলম
শিল্পী : গাজী আনাস রাওশান
ঐ পাহাড়কে যদি প্রশ্ন করো
সৃজন করেছে কে তোমাকে
ভাষা হীনা এক জবাব পাবে
আমার প্রভু সে যে আল্লাহ মহান
ওই নদীকে যদি প্রশ্ন করো
সৃজন করেছে কে তোমাকে
ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে
আমার প্রভু সে যে আল্লাহ মহান
ওই পাহাড় বল নদী সাগর বল
সবই যে প্রভুর দয়া অফুরান
সে যে মহান আল্লাহ মহান আল্লাহ
আল্লাহ মহান আল্লাহ
খঁুটি বিহিন ওই নীল আকাশে
দেখি অপরূপ খেলা
দিনের বেলায় সূর্যের আলো
রাতে তারাদের মেলা
ঐ চন্দ্র বল বা সূর্য বল
সবই যে প্রভুর দয়া অফুরান
সৃজন করেছ এ ধরনী
দিয়েছো কত শত নিয়ামত
তোমার হাতের এক ইশারায়
হয়ে যাবে কেয়ামত
এই ধরণী বল বা পৃথিবী বল
সবই যে প্রভুর দয়া অফুরান
