কথা : জাকির আবু জাফর
সুর : লিটন হাফিজ চৌধুরী
শিল্পী : গাজী আনাস রাওশান
তুমি কত সুন্দর কী করে বোঝাই
কোনো ভাষা পাই না খুঁজে
তোমার তুলনা তুমি নিজে
বেকারার প্রজাপতি গোলাপের মুখে
কী করে দোলায় পাখা বুক ভরা সুখে
কোন সুখে এত সুখী বুঝে আসে না যে
সাজানো এ পৃথিবীতে এত মায়া লাগে
এত ভালোবাসাবাসি কেনো মনে জাগে
আবার বিরহ ঝরে আঁখি ভিজে ভিজে
গভীর রজনী ভরা আকাশের তারা
কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা
তোমার প্রেমের ভার আর সহে না যে
