কথা : আব্দুল কাদের হাওলাদার
সুর : জয়নাল আবেদীন একাত্ব
শিল্পী : গাজী আনাস ও একাত্ব
আকাশের দিকে দেখ তাকিয়ে
মেঘের ভেসে যাওয়া
ফুলেরী খুশবু মাখা
মিষ্টি ভোরের হাওয়া
দেখে সূর্যের কিরণ
বলেনা তবু মন
অপরূপ সৃষ্টি কাহার
পাবে তুমি খুঁজে
ভেবে দু’চোখ বুঝে
অফুরন্ত রহমত আল্লাহতা’লার
শুকরান আল্লাহ
মেঘে ভেসে ভেসে যায়
ঐ আকাশ নীলিমায়
নদী বয়ে যায় সাগর মোহনায়
থাকে যে রহম ঘিরে
রাতের শেষ আবিরে
বলে যে উঠে মন
কে করেছে সৃজন
সুবহানাল্লাহ
রাতের তারায় তারায়
চাঁদের ঐ জোছনায়
বৃক্ষলতায় ঘেরা পাহাড় ঝরণায়
পাখিরা নিড়ে ফিরে
গোধুলী নদীর তীরে
বলে যে উঠে মন
দেখে বারি বর্ষণ
সুবহানাল্লাহ
