আব্বু তোমার সাথে রাখব রোজা (মাহে রমাদান)

আব্বু তোমার সাথে রাখব রোজা
এই রমজান মাসে।
অনেক সওয়াব মাগফেরাত আর
কল্যান অভিলাসে।

আম্মু জেনে রেখো মাহে রমজান
রবের নেয়ামত
সাওম রাখার বিনিময়ে পাবযে নাজাত
ভালো কাজে রোজার মাসে সাওয়াব অফুরান
খোশআমদেদ খোশআমদেদ মাহে রমাদান

গরিব যারা রোজার মাসে,নেইতো ঘরে আহার
আব্বু চলো তাদের তরে বিলাই কিছু খাবার।।
আম্মু তুমি ঠিক বলেছো,মোদের যাহা সাধ্য
তাদের সাহরী,ইফতারেতে পৌছায়ে দেই খাদ্য।।
সবার মাঝে ছড়িয়ে যাক,বরকতি বিধান।
খোশআমদেদ খোশআমদেদ মাহে রমাদান

রোজা রেখে করবোনাকো খারাপ আচারন
কোরআন হাদিস বিধিবিধান করবোযে পালন।।
আল্লাহু,আল্লাহু,আল্লাহু আল্লাহ,,,,,

আম্মু তুমি করবেনাকো দিনে পানাহার
প্রভুর কাছে এই প্রচেষ্টা খুবই চমৎকার।।
রোজাদারের রবের কাছে অনেকই সম্মান।
খোশআমদেদ খোশআমদেদ মাহে রমাদান।ঐ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top