রাসুল মুহাম্মাদ

রাসুল মোহাম্মদ

কেউ ছুঁতে চায় তারার আলো
কেউ ছুঁতে চায় চাঁদ
কারো আবার মনের মধ্যে
মঙ্গল গ্রহের স্বাদ

আর আমার স্বপ্ন শুধু
সেই সোনার গায় ঘুমিয়ে যেথায়
রাসুল মোহাম্মদ।।

ও মেঘের নাও দাও কথা দাও
আমায় সঙ্গে নেবে
একটি বারে হেরার ধারে
সত্যি পৌঁছে দেবে
বয়ে শন শন হয়ে উন্মান
পেরিয়ে প্রাণপণ সকল বাধ।।

ও পুবাল বাও যাও নিয়ে যাও
কোন পাখির সাথে
দিনের বন্ধু প্রাণের সিন্ধু
নবীর মদিনাতে
বয়ে শন শন হয়ে উন্মান
পেরিয়ে প্রাণপণ সকল বাধ।।

ওগো পাখি নাওগো ডাকি
গানের সুরে সুরে
ভালোবেসে নবীর দেশে
হোক না যতই দূরে
হয়ে উচ্ছল উড়ে চঞ্চল
পেরিয়ে উত্তাল বিসম্বাদ।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top