সব ছেলেরা বাড়ি ফেরে
আমি পরে একা
চাঁদ হাসে মা তবু আমি
পাইনা ঈদের দেখা ২
সবাই ছুটে মায়ের কোলে
মিষ্টি মধুর বলে বলে ২
আমি কোথায় যাবো গো মা
নিয়ত ভাগ্য রেখা ২
সব ছেলেরা বাড়ি ফেরে
আমি পরে একা
চাঁদ হাসে মা তবু আমি
পাইনা ঈদের দেখা
আমায় ফেলে রেখে তোমরা
কোথায় দিলে পাড়ি
ঈদ ছুটিতে আসো না কেন
নিতে আমায় বাড়ি ২
একটু তোমায় দেখবো গো মা
লাগবে না মোর নতুন জামা ২
তোমায় ছাড়া একলা থাকা
হয়নি যে মা শেখা
সব ছেলেরা বাড়ি ফেরে
আমি পরে একা
চাঁদ হাসে মা তবু আমি
পাইনা ঈদের দেখা
চাই না আমি ফিরনী পায়েশ
তোমরা আসো ফিরে
দুঃখের ঢেউ নিচ্ছে আমার
কলিজাটা ছিড়ে
কত কথা বলার আছে
শোন না মা তোমার কাছে
বিয়োগ ব্যথার কান্না জোয়ার
ডায়রীতে সব লেখা ২
