থাকতে সময় মূল্য দিও

থাকতে সময় মূল্য দিও, কইরোনা হেলা
কখন জানি যায় ফুরিয়ে ভবের রঙ্গ মেলা ।

আগামীকাল পড়বে নামাজ বলছো কতবাড়ে
আজরাঈলে ধরলে কিন্তু সময় দিবে নারে
ঘড়ির কাটা ঘুরছে ঠিকি, যাচ্ছে চলে বেলা ।

করছো কতো বাহাদুরি দেহের শক্তি বলে
যমের কাছে এই ক্ষমতা কতটুকু চলে
অন্ধকার ওই কবরে, থাকবে যে একেলা ।

আসবে মরন রাইখো স্মরন সময়তো কম বাকি
শ্বাস হারালে লাশ হবেরে, বন্ধ হবে আখি
আশা যাওয়ার এইতো নিয়ম, দুনিয়ারি খেলা ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top