মিছে এই জীবনের 

মিছে এই জীবনের রংধনুটা _আবু রায়হান
*মিছে এই জীবনের রংধনুটা
মুছে যাবে একদিন জেনে নাও ।
থাকতে সময়, খোদার রাহে ।।
নিজের জীবনটা সপে দাও ।। ঐ

*এ ধরার মিছে মায়া বন্ধন
ভালোবাসা মিছে এই ক্রন্দন,
ভেঙে যাবে একদিন এই ঘর
থাকবে না চিরদিনই বাসর।।
জীবনের এই, পরিনতি ।।
সর্বদা সবখানে মেনে নাও । ঐ

*যে জীবনে এসেছে প্রভাত
সন্ধার সাথে মোলাকাত,
এ জীবনে আসবে সমাপ্তি
বন্ধ হবে যত প্রাপ্তি ।।
জীবনের মোহে পরে, সকল বিবাদ ।।
হিংসা-বিভেদ সবে ভুলে যাও । ঐ

*কত আর করবে গাড়ি-বাড়ি
পরে রবে যত সব গহনা-শাড়ি,
মুছে যাবে এ সকল অহমিকা
যেতে হবে শুধুই একা একা ।।
সব ভুলে রূজু হও, খোদার পথে ।।
মুক্তির পথ যদি পেতে চাও । ঐ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top