দুটি হাত পেতে (মিনতি)

শিল্পী : সাদ্দাম রাজু
কথা ও সুর: রায়হান সিদ্দিকী

দুটি হাত পেতে তোমার তরে
চাই যে শুধুই পানাহ
ক্ষমা করো আমায় তুমি
ওগো মালিক রব্বানা ২

তোমার ভয়ে থাকে যেনো
সদা আমার হৃদয়
তোমার ধ্যানে কাটে যেনো
আমার পূর্ণ সময় ২
এই আকুতি তোমার কাছে
অশ্রু সজল প্রার্থনা

দুটি হাত পেতে তোমার তরে
চাই যে শুধুই পানাহ ২

সাড়া জীবন তোমার পথে
অটল রেখো আমায়
ধরার মোহে পরে যেনো
ভুলে না যাই তোমায় ২
এই মিনতি তোমার কাছে
আমায় কবুল করো না

দুটি হাত পেতে তোমার তরে
চাই যে শুধুই পানাহ
ক্ষমা করো আমায় তুমি
ওগো মালিক রব্বানা ২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top