শিল্পী: নিশাত মিয়া
কথা: মোহাম্মদ আব্দুল আহাদ
সুর: জিহান মুর্তজা
এ মনের হরফে
প্রেমেরই সরফে
বেধেছি তোমায় রহমান…
দুঠোটে গুণগুনিয়ে
কথাতে সুর বুনিয়ে
গাইছি তোমারি গুণগান… ২
শুকরিয়া মেহেরেবান
মেহেরেবান, মেহেরেবান, মেহেরেবান
তুমিতো আমাকে
দিয়েছো রহম অপার
দিয়েছো ঢেলে ওগো মালিক
কি করে ভূলিবো
তোমাতেই ছড়িবো
নিয়ামতে ভরা চারিদিক…
তুমিতো আমাকে রহম অপার
দিয়েছো ঢেলে ওগো মালিক
কি করে ভূলিবো
তোমাতেই ছড়িবো
নিয়ামতে ভরা চারিদিক…
আনমনে দুলি সুরে সুরে তুলি
তোমার নামের কলতান
মেহেরেবান, মেহেরেবান,
মেহেরেবান, মেহেরেবান।
এই না জীবনে দুনিয়ার মোহে
করে ফেলি যদি কোন পাপ
তোমারি ক্ষমাতে রাখিও আমায়
করে দিয়ে ভুল গুলো মাফ
আবারো আসিবো তোমাতে ফিরে
সিজদাতে নুয়ে মাথা
সেদিনো আমিও ভবন চুমে
বলবো সব মনের ব্যথা
আবারো আসিবো তোমাতে ফিরে
সিজদাতে নুয়ে মাথা
সেদিনো আমিও ভবন চুমে
বলবো সব মনের ব্যথা
তোমারি করুণা দিও গো মালিক
নাই কেহ তোমার সমান
মেহেরেবান, মেহেরেবান,
মেহেরেবান, মেহেরেবান।২
