শিল্পী :জিহান মুর্তজা
কথা : মজিবুর রহমান মন্জু
সুর: লুৎফর রহমান
দেশটা আমার রক্তে কেনা
দেশটা আমার রক্তে কেনা, ,,
দেশটা আমার ভাইয়ের দেনা, ,,
দেশটা আমার রক্তে কেনা, ,,
দেশটা আমার মায়ের দেনা, ,,
দেশটা আমার দুঃখী বোনের হাসি…
বাংলাদেশকে আমি ভালোবাসি, ,,
বাংলদেশকে আমি ভালোবাসি।
আমার দেশের মানুষ গুলো
অনেক সাদা সিদে
হাসিমুখে বরণ করে
দুঃখ ব্যথা খিদে। ২বার
ভোরের শিশির গাঁয়ে মেখে।২ বার
ফসল ফলায় রাশি।
বাংলদেশকে আমি ভালোবাসি।
মায়ার বাঁধন ছড়িয়ে আছে
নানান ফলে ফুলে।
গাছের ডালে পাখির গানে
ভরা নদীর কূলে। ২বার
ছবির মত দেশটা আমার
যেন মায়ের হাসি। ২ বার
বাংলদেশকে আমি ভালোবাসি।
ছয় মাস ধরে যুদ্ধ করা
নয়তো সহজ খেলা।
দেশের জন্য ভাষার জন্য
রক্ত গেল মেলা। ২বার
মুক্ত আমার দেশের মাটি। ২ বার
মুক্ত গানের পাখি।
বাংলদেশকে আমি ভালোবাসি।
দেশটা আমার রক্তে কেনা, ,,
দেশটা আমার ভাইয়ের দেনা, ,,
দেশটা আমার রক্তে কেনা, ,,
দেশটা আমার মায়ের দেনা, ,,
দেশটা আমার দুঃখী বোনের হাসি…
বাংলাদেশকে আমি ভালোবাসি, ,,
বাংলদেশকে আমি ভালোবাসি।
