শিল্পী: হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ড
কথা: রায়হান সিদ্দিকী
সুর: শাহিন আলম
ক্যালিওগ্র্যাফি: আব্দুল কাদির হাওলাদার
তোমার দেখা পেতে হে রাসূল
মনটা আমার শুধু ব্যাকুল
স্বপ্নে হলেও দেখা দিও
জানাই তোমায় হয়ে আকুল
হে রাসূল হে রাসূল
পেয়ারা রাসূল
তোমার পরশের ছোয়া না পেলে
আমি জনম দুঃখি
হৃদয় আকাশে তাই একাকী
তোমার ছবি আকি
স্বপ্নে হলেও দেখা দিও
জানাই তোমায় হয়ে আকুল
হে রাসূল হে রাসূল হে রাসূল
পেয়ারা রাসূল পেয়ারা রাসূল
তোমার দেখা পেলে জীবন আমার
হয়ে যাবে যে ধন্য
এ হৃদয়ের যত ভালোবাসা
সবই তোমার জন্য
স্বপ্নে হলেও দেখা দিও
জানাই তোমায় হয়ে আকুল
হে রাসূল হে রাসূল হে রাসূল
পেয়ারা রাসূল পেয়ারা রাসূল
