ong title : লাব্বাইক | Labbaik | لبيك
Singer : Abir Mohammad Roshan | Arfin Said
Lyric & Tune: Jobayer Bokhtiar
ওগো কাবার মালিক
আমি তোমার শালিক
বসতে দিও তোমার কাবার ডালে
লাখো হাজীর সাথে কাবা তাওয়াফ পেতে
দেখবো মায়ার জলে
কবুলও নিও মুখে বলতে দিও
ওগো আমার খালিক
লাব্বাইক লাব্বাইক লাব্বাইক
আল্লাহুম্মা লাব্বাইক
কত হাজী যায় সাফা মারওয়ায়
আমারও তো মন কাঁদে সাড়াক্ষণ
হাজরে আসওয়াদ চুমুর আশায়
তাই করবো বিলাপ ধরে কাবার গিলাফ
হতে তোমার আশিক
লাব্বাইক লাব্বাইক লাব্বাইক
আল্লাহুম্মা লাব্বাইক
মন যেতে চায় গারে হেরা
যেখানে ভোর ছিলো নবী সাধনায়
আরও যেতে যায় ঐ মদিনায়
যিয়ারতে নবীজির প্রিয় রওজায়
তাই দরুদও পরে সেই নবীর তরে
হবো তাহার প্রিয় প্রেমিক
লাব্বাইক লাব্বাইক লাব্বাইক
আল্লাহুম্মা লাব্বাইক
