প্রতিটি নিশ্বাসে অনুমতি নেওয়া যদি লাগতো
প্রতিটি নিয়ামতের হিসাব দেওয়া যদি লাগতো
দুনিয়াতে চলা বড় দায় হতো
তোমার করুনা যদি না থাকতো
শুকরিয়া তোমার আল্লাহ শুকরিয়া তোমার
শুকরিয়া তোমার আল্লাহ শুকরিয়া তোমার
শ্রেষ্ঠ করে পাঠিয়েছো দুনিয়ায়
ঈমান দিয়েছো ওগো পরম মায়ায়
রাসূল পাঠিয়েছো নেতা করে
কোরআন দিয়েছো মোদের তরে
দয়ার সাগর ওগো প্রভু তোমায়
শুকরিয়া তোমায় শুকরিয়া তোমার
শুকরিয়া তোমায় শুকরিয়া তোমার
শুকরিয়া তোমায় শুকরিয়া তোমার
দিয়েছো আকাশ দিয়েছো নদী
তারকা রাজি আর ঝরণা সবি
সবাই মানে সেজদা করে
চাওয়া পাওয়া তোমার তরে
দয়ার সাগর ওগো প্রভু তোমায়
শুকরিয়া তোমায় শুকরিয়া তোমার
শুকরিয়া তোমায় শুকরিয়া তোমার
শুকরিয়া তোমায় শুকরিয়া তোমার
