নেকের ফসল

শিল্পী: আবির মোহাম্মদ রোশান
কথা ও সুর: জোবায়ের বখতিয়ার

গভীর রাতে কোরআন হাতে
করছি তোমার বানী পাঠ
নেকের ফসল দিয়ে
পূর্ণ করে দাও
আমার দিলের ফাঁকা মাঠ ২

জেনে না জেনে প্রকাশে গোপনে
করেছি শত শত পাপ
তারই তরে প্রভু তোমারি দ্বারে প্রভু
হয়নি আমার অনুতাপ

দাও হেদায়াত দাও
দাও বদলে দাও
পাপে ভরা জীবনে এ চলা মাওলা

নেকের ফসল দিয়ে
পূর্ণ করে দাও
আমার দিলের ফাঁকা মাঠ

চলতে যেনো পারি
পথে শুধু তোমারি
করো গো কবুল আমাকে
সকাল দুপুর সাজে
হাজারো কাজের মাঝে
ভুলি না যেনো তোমাকে

তোমারতো দয়া অসীম
দাও সিরাতে মুস্তাকিম
পূর্ণে সাজাও ওগো দয়াল মাওলা

গভীর রাতে কোরআন হাতে
করছি তোমার বানী পাঠ
নেকের ফসল দিয়ে
পূর্ণ করে দাও
আমার দিলের ফাঁকা মাঠ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top