আত্মার কথন

কথা ও সুর:
জোবায়ের বখতিয়ার

দু-চোখেতে নেই মোর কোন ঘুম
তবুও দেহ আছে ঘুমিয়ে
স্বজনের ক্রন্দন শুনেও ভাঙ্গে না ঘুম
ভাই বোন কাঁদে দেহ জড়িয়ে

বুক ফাঁটা চিৎকারে বাবা মা বলে
কোথা গেলি বাছা হারিয়ে
আমি হতবাক পাশে দাঁড়িয়ে

নিরব ওঠানে কত জন সমাগম
দেহ রাখা খাটিয়ার উপরে
কবর হবে আজ চির নিবাশন
নেই ঠাই দুনিয়ার এখানে

আমাকে বিদায় দিতে
চায় না মায়ের মন
করে ছটফট মাটিতে গড়িয়ে
আমি হতবাক আছি দাঁড়িয়ে

জানাজার কাতারে কত প্রিয়জন
কাফন পড়ানো দেহ সামনে
একটু পরেই তো রাখছে মাটির ঘর
থাকবো একা বলো কেমনে

কবরে শুয়ায়ে বাঁশের চালা দিয়ে
দেয় মাটি সবে হাত বাড়িয়ে ২
আমি হতবাক দেখি দাঁড়িয়ে

দু-চোখেতে নেই মোর কোন ঘুম
তবুও দেহ আছে ঘুমিয়ে
স্বজনের ক্রন্দন শুনেও ভাঙ্গে না ঘুম
ভাই বোন কাঁদে দেহ জড়িয়ে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top