শিল্পী: ইবতিসাম আবরার
কথা: গাজী খাইরুল ইসলাম
সুর: এ্যাড. রোকনুজ্জামান
………………………………………….
ছোট হলেও রাখবো রোজা
সেহরিতে মা ডেকে দিও
তোমার মত রোজা রেখে
চাই হতে চাই রবের প্রিয় ২
তোমার মতো নামাজেতে
করবো মাথা নত
পূর্ণ কাজে সামিল হবো
আরো তোমার মতো ২
কোরআন পড়ার সময় মাগো ২
তবুও পাশেতে ডেকে নিও
প্রভুর স্মরণ যিকির ঠোটে
করবো স্মরণ সাড়াটিদিন করবো পার
তব হুকুমে বাধ্য হয়ে হবো সাচ্চা ঈমানদার
রোজা রেখে বলবো না মা
মুখে মন্দ কিছু
যাবো না তো প্রভুর নিষেধ
খারাপ কাজের পিছু
রোজা রেখে আমলেতে
চাই হতে চাই অনেক বড়
সেহরিতে মা ডেকে দিও
ছোট হলেও রাখবো রোজা
সেহরিতে মা ডেকে দিও
তোমার মত রোজা রেখে
চাই হতে চাই রবের প্রিয় ২
