এমন মরণ চাইনা মালিক

শিল্পী: মাসুদ কায়সার
কথা: ইফতেখাইর জামান সাজারীয়া
সুর: রায়হান সিদ্দিকী

এমন মরণ চাইনা মালিক
মরণ বেলা হাতটি ধরে
আপন পাশে রয় না ২

এমন মরণ চাইনা
যে মরণে বিদায় বেলায়
কাফন দাফন হয় না

আমার লাশের খাটটি যখন
ঘুরে দাঁড়ে দাঁড়ে
দূরে দূরে থাকে আপন
ফেলে দেয় ভাগারে
শিয়াল কুকুর খায় যে ছিড়ে
জানাজা হয় না
এমন মরণ চাইনা আমি

সারাজীবন করলাম আমি সম্পদ টাকা কড়ি
বিদায় বেলা টিকবে না যে কোন বাহাদুরী
যাদের আমি ভাবলাম আমি
তাদের পাশে পাইনা

শহীাদি মরণ চাইগো আমি
শহীদী মরণ দিও
মরণ কালে রহম ডালায় আমায় তুলে নিও
গজবের ঐই মরণ মালিক
আমায় দিও না

এমন মরণ চাইনা মালিক
মরণ বেলা হাতটি ধরে
আপন পাশে রয় না ২

এমন মরণ চাইনা
যে মরণে বিদায় বেলায়
কাফন দাফন হয় না

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top