কথা, সুর ও শিল্পী: নাবিল আদনান
পেয়ারা নাবি
মনের পাতায় তোমার নাম
জবান জুড়ে তোমার শান
তোমার নামে খুশবু ঘ্রাণে মন উতলা
দেলের চোখে চোখের কোণে
তোমার স্মরণ প্রাণে প্রাণে
হে দয়াময় তোমার টানে দিশেহারা
তুমি মোর পেয়ারা নাবি
তুমি মোর ধ্যানের ছবি
তোমার প্রেমে তনুমন পাগলপারা
মনের পাতায় তোমার নাম
জবান জুড়ে তোমার শান
তোমার নামে খুশবু ঘ্রাণে মন উতলা
তোমার পথে তোমার মতে
আমার জীবন দিলাম সপে
আমার চলা আমার বলা
তোমার ধাপে ধাপে
তুমি মোর ভালোবাসা
তুমি মোর আলোক দিশা ২
সাফায়াত চাই নাবি তোমার
মনের পাতায় তোমার নাম
জবান জুড়ে তোমার শান
তোমার নামে খুশবু ঘ্রাণে মন উতলা
শত শত জাতির ভীরে
শ্রেষ্ঠ মোর নাবিজীর উম্মাত
সবার আগে একেএকে
পেয়ে যাবে মহান জান্নাত ২
তুমি মোর সকল আশা
শুধুই তুমি ভরশা
মনের পাতায় তোমার নাম
জবান জুড়ে তোমার শান
তোমার নামে খুশবু ঘ্রাণে মন উতলা
