ত্যাগ মহিমায় ঈদ

Tune & Singer : Jehan Murtaza
Lyric: HM Mushfique

ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ এসেছে ঘরে ঘরে
ত্যাগ মহিমায় মন
কুরবানীতে পশূ জবাই চলছে আয়োজন
ঈদ মোবারক ঈদ মোবারক

ঈসমাঈলকে করেছে জবাই
ছিলো রবের ফরমান
প্রভুর দয়ায় দুম্বা সেথায়
হলো যে কোরবান

ত্যাগের পরিক্ষা দিলেন প্রভু
হয়ে মেহেরবান
নবীর ঈমান জয় করিলো
প্রভুরি বিধান
ত্যাগের মহিমায় হলো রঙ্গিন
কোরবানীর এই ক্ষণ

কোরবানীতে পশু জবাই চলছে আয়োজন
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ মোবারক

ঈসমাঈলের গলায় যদি
রক্ত বয়ে যেতো
পশুর তরে আজকে বুকের
মানিক জবাই হতো

খালিস মনে ঈদের দিনে
কোরবানীতে চলি
ইন্না সালাতি ওয়া নুসুকি মাহইয়া ইয়া বলি
নিয়ত মাঝে থাকে যদি তিল পরিমাণ ভুল
কোটি টাকার কোরবানীটা হবে না কবুল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top