হোকনা যত গান কবিতা আর নসিহত করা

হোকনা যত গান কবিতা আর নসিহত করা
পাল্টাবেনা জীবন কভু কোরআন না হলে পড়া
হোকনা যত জ্ঞানী গুনী আমল না যদি হয়
বদলাবেনা সমাজ কভু প্রভুর ভয়না যদি রয়।।

মিষ্টি কথায় গল্প বলা দামী গাড়ি দিয়ে চলা
সাদা জামা পরলে শুধু হয়না তো মুমিন
ভার্সিটিতে ডিগ্রী নিয়ে নিজকে জ্ঞানী মনে করে
অহংকারে কাপে যদি আল্লাহর এই জমিন।
মানুষ হয়ে যদি মোদের মনটা কালো হয়
বদলাবেনা সমাজ কভু প্রভুর ভয়না যদি রয়।।

অশুদ্ধ মন শুদ্ধ কর সত্যকে আজ আকড়ে ধর
লাড়াই কর নিজের সাথে নিজেই প্রতিদিন
কালো ছায়া দূর করে দাও প্রভুর রঙ্গে নিজকে রাঙ্গাও
খেয়াল রাখ কারো জীবন হয়না যে মলিন।
জালিম দ্বারা মাজলুম যদি নির্যাতিত হয়
বদলাবেনা সমাজ কভু প্রভুর ভয়না যদি রয়।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top