যদি আগুন লেগে ধ্বংস হয়

যদি আগুন লেগে ধ্বংস হয়
পৃথিবীর সব বইয়ের দোকান
তবু বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন।।

করবে কেমন করে,কোরআন ধ্বংস
আগুনের ও তেজ
আছে বিশ্ব ভরা অগণিত
কোরআনের হাফেজ।।

তারা ছাপায়ে আসমানী গ্রন্থ
আবার ছাপায়ে আসমানী গ্রন্থ
বাচাবে ইসলামের মান
তবু বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন।।

দেখো পাকিস্তানে মানুষ মরল
দুর্ঘটনায় ভাই
সেদিন বিমান পুড়ে ছাই হয়েছে
কোরআন পুড়ে নাই।।
যেমন ছিলো তেমন আছে।।
একটি সুরাও হয়নি ম্লান।
তবু বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন।।ঐ

যারা কোরআন ধ্বংশ করতে চায়
জানেনা তাহারা
ঐ গ্রন্থের প্রতি পাতায় ফেরেশতারা
সদা দিচ্ছে পাহারা।।
এ যে বিশ্বনবীর উপর নাজিলকৃত
প্রিয় নবীর উপর নাজিলকৃত
স্বয়ং আল্লাহ তায়ালার দান।
তবু বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন।।ঐ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top