বিলাসী জীবন-
কত আয়েশে যায় যে কেটে
মোহময় দুনিয়ার ক্ষণ।
রঙিন স্বপ্নে ভেসে ভেসে
কাটাও যে বিলাশি জীবন।
বেচে থাকা হবেনা
চিরকাল রবেনা
সাথে যাবে শুধু সাদা কাফন
তবে কেন বিলাশি জীবন
শত বাহারি সুখের সারি
দুনিয়ার প্রেম দেয় দোলা।
লোভে বেসামাল ভুলে পরকাল
হয়ে যায় আত্মভোলা।
দুদিনের দুনিয়াতে আসবে মরণ।।
তবে কেন বিলাশি জীবন
ভাবো একবার ঘোর আঁধার
শিয়রেতে নেই কোন বাতি।
নরম বিছানা সেতো আর রবেনা
থাকবেনা কেউ আর সাথি।
সকলি মোহময় মায়ার বাধন।।
তবে কেন বিলাশি জীবন

