মহিমা তোমার

কথা ও সুর : আবদুল ওয়াদুদ
শিল্পী : গাজী আনাস রাওশান

যদি পৃথিবীর সব জল কালি হতো
হতো যদি গাছগুলো কলম সবি
শেষ হতো না লেখা মহিমা তোমার
কত যে মহান তুমি সেকথা ভাবি \

মহিমা তোমার ঐ নীল আসমান
গ্রহ রবি চন্দ্র না দেখা পবন
বিস্ময় ভরা ঐ মহাশূন্য
তার চেয়ে বিস্ময় এই পৃথিবী \

মহিমা তোমার ঐ সাগরের জল
বৃক্ষ মাঝে দিলে কত ফুল ও ফল
ক্ষুদ্র জ্ঞানে এটুকু অনুভবে
দেখেছি অপরূপ কতনা ছবি \

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top