কথা : কবির আল মামুন
সুর : এম এম মঈন
শিল্পী : গাজী আনাস রাওশান
আমার চলার প্রতি কদম
প্রতি পদে পদে
তোমার মদদ দিয়ে রাখো
আমায় নিরাপদে
প্রতিদিন তোমার নামে
যাই যে ডাকিয়া
শুকরিয়া মেহেরবান
জানাই শুকরিয়া
তোমার শানে হোক দিল উজালা
বিপদে আপদে যত মন উতালা
তোমারে নামে হোক সকল জিকির
আলোকিত হয়ে যাক আধার তিমির
তোমার রহমে সব দাও ভরিয়া
শুকরিয়া মেহেরবান জানাই শুকরিয়া
আমার আমল হোক দীনের পথে
আমার কালাম হোক কোরান মতে
নবীর চলার মতে জীবন গড়ি
বিপদে আপদে তোমাকে স্মরি
তোমার রহমে ভর দিল দরিয়া
শুকরিয়া মেহেরবা জানাই শুকরিয়া
