কথা ও সুর : আলাউদ্দিন সাঈফী
শিল্পী: হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ড
আল্লাহ তোমার নামেরই গান
গাই সকাল সন্ধ্যা
তোমার নামে তোমার শানে
এই অধম বান্দা
তুমি রাহিম কারিম সাত্তার
তুমি খালিক মালিক জব্বার
সবই তোমার দয়া প্রভু
সবই তোমার ক্ষমতা
তুমি আসমানের মালিক
তুমি জমিনের মালিক
অপরুপে সাজিয়েছো
তুমি চারিদিক
সৃজন করেছো তুমি সবই
সবই তোমার করুনা
এই কন্ঠে দিলে সুর
লাগে কতযে মধুর
চাইপেতে চাই ওগো প্রভু
তোমার প্রেমের নূর
তোমার রঙ্গে রঙ্গিন হয়ে
কাটাতে চাই সারাবেলা
