মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে

মাওলা তুমি ডাকবে যেদিন
শুইতে গোরস্থানে
মধুর কালিমাখানা
ভাসায় দিও কানে
যেন মরণ ব্যথা ভুলি
শান্তি পাই এ প্রাণে ।।

এইতো চাহে তোমার দ্বারে
আমার অবুঝ মন
বানাইওনা উতবা সায়বা
লাহাবের মতন
বানাইওনা আবু জেহেল
তোমারে না মানে ।।

জন-প্রিয়জন প্রতিবেশী
আত্মীয়স্মজন
সবার সাথে হয়গো যেন
সাক্ষাৎ ও কথন

সবার সাথে দেখা যেন
হয় সে কঠিন ক্ষণে।।

কথা ও সুরঃ যোবায়ের বখতিয়ার
কন্ঠঃ গাজী আনাস রাওশান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top