তোমার কাছে চাইতে ( লজ্জাবনত )

তোমার কাছে চাইতে
লজ্জায় মাথা নূয় আমার
ডুবে গেছি পাপ দরীয়ায়
হুকুম না মেনে তুমার
আল্লাহ…… ওগো আল্লাহ! আল্লাহ ওগো আল্লাহ!

তুমাকে দেখিয়ে করেছি
কতো পাপ
সবইতো তুমার জানা/
কতোদিন কতোরাত
মনেরি খায়েশে
বেমালুম করেছি গুনাহ../ ২বার
ঘুরে ফিরে আজ আমি
তবো দরজায়,
ভিখারী হয়েছি তোমার।ঐ

এলাহী..! এলাহী..! এলাহী..! এলাহী!

হিসেবের খাতাটা খুলে দেখি
হায় আমি মস্ত বড়ো মুজরীম,
মুনিব আর গোলামের নিসবতে গোনাহ সব
মুছে দাও ওগো রাহীম/ ২ বার
তুমি ছাড়া এ জীবনে
কে আছে আমার?
কে আছে ক্ষমা বিলাবার? ঐ
মাওলা… ওগো মাওলা..!
মাওলা.. ওগো মাওলা…!

শিল্পী: গাজী আনাস রাওশান
কথা ও সুর: ইসহাক আলমগীর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top