পথের ধারে দেখো দু’চোখ মেলে
কাঁপছে গরীব কত শীতে,
মানবতার এসো বন্ধুরা সব
তাদের আপন করে নিতে।
হাজার নারী শিশু বৃদ্ধ মানুষ দেখো
শীতের দিনে কতো কষ্ট করে,
কুয়াশায় ভিজে কেঁপে অসুখে মরে
ভিটেমাটি নেইতো যে থাকবে ঘরে।
মানুষের জনপদে মানুষ তারা তবু
দেখো কি অসহায় পৃথিবীতে….ঐ
চেয়ে দেখো বন্ধু রাস্তা বাজার হাটে
কি করুণ কষ্টে যে তাদের জীবন কাটে
ইস্টিশনে দেখো নিঝুম রাতের বেলায়
বস্তা গায়ে কাঁপে কতোনা অবহেলায়
আমরা যারা আছি সামর্থবান
এসো তাদের পাশে দাড়াই
উষ্ণ ছোঁয়া নিয়ে মানবতার
সবাই মিলে দু’হাত বাড়াই
হাড় কাঁপা এই শীতে পারি আমরাই
উষ্ণতা ছড়িয়ে দিতে…ঐ
শিল্পী: গাজী আনাস রাওশান
কথা: রাকিবুল এহছান মিনার
সুর: মাহমুদ ফয়সাল
