আমি বাংলায় গান গাই
আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি আমার আমি কে চিরদিন
এই বাংলায় খুঁজে পাই
আমি বাংলায় দেখি স্বপ্ন
বাংলায় বাধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে
হেঁটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি
বারবার দেখি
দেখি বাংলার মুখ ।।
আমি বাংলায় কথা কই
আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি
বাংলায় হাসি
বাংলায় জেগে রই।।
আমি বাংলায় মাতি উল্লাসে
করি বাংলায় হাহাকার
আমি সব দেখেশুনে
ক্ষেপে গিয়ে করি
বাংলায় চিৎকার
বাংলায় আমার দীপ্ত স্লোগান
ক্ষিপ্ত তীর ধনু
আমি একবার দেখি, বারবার দেখি
দেখি বাংলার মুখ
আমি বাংলায় ভালবাসি
আমি বাংলাকে ভালোবাসি
আমি তারই হাত ধরে সারা পৃথিবীর
মানুষের কাছে আসি।।
আমি যা কিছু মহান বরণ করেছি
বিনম্র শ্রদ্ধায়
মিশে তেরো নদী সাত সাগরের জল
গঙ্গায় পদ্দায়
বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি
দেখি বাংলার মুখ
আমি বাংলায় গান গায়,,,,,,,,,,,,,,,,।ঐ
…………………………………………………….
শিল্পী: গাজী আনাস রাওশান
