ওগো রাব্বুল আলামিন
তোমার তরে এই জীবন
হয় যেন বিলীন (২)
তোমার নেয়ামতে ধন্য
আমার এ জীবন
তোমার পথে যেন হয়
আমারও মরণ (২)
তুমি আমার ভালোবাসা (২)
প্রেম অনাবিল
ওগো রাব্বুল আলামিন
তোমার তরে এই জীবন
হয় যেন বিলীন
চলার পথে তোমায় শুধু চাই
তুমি ছাড়া আমার আপন
আর তো কেহ নাই (২)
পৃথিবীকে হারালেও
দুঃখ কিছুই নয়
তুবুও তোমারি পথে
আমি চলতে চাই (২)
তুমি আমার আশার আলো (২)
সুখ অনাবিল
ওগো রাব্বুল আলামিন
তোমার তরে এই জীবন
হয় যেন বিলীন
রাব্বুল আলামিন রাব্বুল আলামিন রাব্বুল আলামিন
ওগো রাব্বুল আলামিন
তোমার তরে এই জীবন
হয় যেন বিলীন
হয় যেন বিলীন
হয় যেন বিলীন
শিল্পী: গাজী আনাস রাওশান
কথা: শহীদুল হক খোকন
সুর: মশিউর রহমান
