আমার সোনার দেশ এমন হলো কেনো?
বাংলাদেশ,,,,,,,,,,,,,
আজ নিরাপদ সড়ক নেই
আজ নিরাপদ চিকিৎসা নেই।।
নেই নিরাপদ খাদ্য আহা
মৃত্যুপুরী যেন
আমার সোনার দেশ এমন হলো কেন?
যে যখন যায় ক্ষমতাতে
আঁকড়ে ধরে গদিটাকে
ঘরের লকারে টাকার পাহাড়
অসহায় কতজন পায়না আহার।।
মরছে ধুকেধকে কষ্ট বুকে পুষে এখনো।
আমার সোনার দেশ এমন হলো কেন?
ভিন্ন মতের হলে পিটিয়ে খুন
ক্ষমতার আহা কি দারুন গুণ।।
ছাত্র হোক কিবা আমজনতা
সবাই জেনে গেছে কি ক্ষমতা।
কাঁদছে স্বাধীনতা বন্দি মানবতা এখনো।ঐ
………………………………………………………
শিল্পী: গাজী আনাস রাওশান
কথা ও সুর: মাহমুদ ফয়সাল
