এই দেশটা আমার মৌন সুতোয় বোনা
এই দেশটা আমার আমার ত্যাগের দামে কেনা
এই দেশটা আমার সুজলা সুফলায় বেশ
এই দেশটা অামার জন্মভূমি প্রিয় বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ
আমার প্রিয় বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ
প্রানের প্রিয় বাংলাদেশ
এখানে ধানের ক্ষেতে
মিষ্টি আবেশে দখিনা পবন বয়ে যায়
এখানে সবুজের নরম ঘেসে আকা বাকা কত নদী বয়ে যায়
এইযে অপরূপ লীলাভূমি
ঝর্ণা বহে পাহাড় চুমি
মন মাতানো প্রাণ জুড়ানো নয়নাভিরাম আবেশ
বাংলাদেশ বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ প্রাণের প্রিয় বাংলাদেশ
এখানে সূর্য উঠে নতুন আলোয় হাজারো স্বপ্ন নিয়ে
এখানে সাম্যতা প্রেম-ভালোবাসা
প্রাণে প্রাণে সব যায় ছড়িয়ে
মিলেমিশে আছি সবাই ধর্ম-বর্ণের বিভেদ নাই
অবাক চোখে চেয়ে দেখি পৃথিবীটাই অনিবেশ
বাংলাদেশ বাংলাদেশ
আমার প্রিয় বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ প্রাণের প্রিয় বাংলাদেশ
………………………………………………
শিল্পী: গাজী আনাস রাওশান
কথা: আতিকুল ইসলাম
সুর: মাহফুজ মামুন
