আজকের পৃথিবী তুমিময় হে রাসুল

শিল্পী: গাজী আনাস রাওশান
কথা ও সুর:ইসহাক আলমগীর

আজকের পৃথিবী তুমিময় হে রাসুল!
মুনাফিক-বেদ্বীনেরা দেখেই অবাক
তোমার নাতের সুর বাজে আহা কী মধুর
ওয়ারাফা’না লাকা যিকরাক…… (৩বার)

তুমি এসেছিলে
ভালোবেসেছিলে
সাজিয়েছিলে পুরো বিশ্বটাকে
মানবতা দিয়ে
প্রেম সুধা পিয়ে
ফেরালে যারা ছিলো ঘোর বিপাকে—(২বার)

তুমার আহবানে
সুরেলা গানে গানে
সত্যেরা একসাথে বেঁধেছিলো ঝাঁক।ঐ

তুমি এলে বলে
উঠছিল জ্বলে
আলোহীন পৃথিবীতে আলোর বাতি
আলো পেয়েছিলো
জ্ঞান শিখেছিলো
আরব, প্যারিস কিবা রোমের জাতি–(২ বার)

মূর্খ অসভ্য বর্বর জাতীকে
তুমি দিয়েছিলে সভ্যতার সবক।ঐ

এখনও কোটী কোটী তোমার আশিক উম্মাত-
জান দিতে প্রস্তুত তোমার তরে,
একবার এসে দেখো জিকরে মুহাম্মাদ,
আজো বাজে মুমিনের ঘরে ঘরে—
থাকতে দেহে প্রাণ
তোমারই সম্মান
লুটাতে দেবো না কসম খোদার
প্রয়োজনে এ জীবন
তোমারই কদমে
নাজরানা দিতে রাজি সহস্র বার–
(২ বার)

তোমার তরে রাসুল
করো তুমি কবুল
মা বাবা আমার সব ফিদা হয়ে যাক।ঐ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top