আজ শকুনের কালো ছায়া
তোমার আকাশ জুড়ে
হিংস্র থাবায় পুরে
শত প্রাণ নিল কেড়ে
মানবতার গল্পবলা
তোতাপাখিও যেন বুলি হারালো
শান্তির পায়রারা আঘাতে
হল ক্ষত বিক্ষত
আজ বাতাস হলো ভারি
চারিদিকে আহাজারি
মজলুম করে চিৎকার
তাই সময় হলো এবার
করে সীনা টান
জালিমকে রুখে দাড়াবার
তোল তাকবীর আবার
বলো “আল্লাহু আকবার”
শিল্পী: গাজী আনাস রাওশান
কথা: ডা. শাহিন আরা আনোয়ারী
সুর : এম. জহিরুল ইসলাম
