কামলিওয়ালা মুহাম্মাদ |

কামিলওয়ালার উছিলায় তরী কর পার
সাহারায় নবী ছাড়া নেই কেউ তো আমার
পথ হারা এই বান্দা কাঁদে বারে বার
ভরসায় নবী ছাড়া নেই কেউ তো আমার ||

দুনিয়ার কত শোভা কত যে হাসি ভরা
জিন্দেগি শতরূপে রঙে রসেতে ভরা
নেয়ামতের সুধা নিয়ে নবী এলো বলে
এলাহির করুণা দেখি আমি ফুলেফলে
ভরসায় তোমার নবী খুলবে মোদের
বরকতের দ্বার বন্ধ দুয়ার ||

তুমি নবী নূরের রবি তুমি তো আলোকিমি
দিশারী কান্ডারী তুমিতো দোজাহানের
সুপারিশ করবে প্রিয় রোজ হাশরের দিনে
সেই আশা বুকে নিয়ে দাঁড়াবো সেই ময়দানে
উম্মত তোমার মোরা উম্মত তোমার
ইজ্জত ও মান যেন রেখো প্রভু এই বান্দার ||

Title : Kamliwala Muahammad Artist : @GaziAnasRawshan‬, SM Moin & Nasheed Band Lyric and Tune : Collected

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top