ওগো চাঁদ তুমি দুরে যাও ঘরে এসো না
ও ঘরে শুয়ে আছে মোর প্রিয় মা
তুমি সুন্দর নও চাঁদ মায়ের মতো
মায়ের হাসিতে উঠে চাঁদ শত শত
মনি মুক্তা নয় হীরা মতি পান্না
পৃথিবীর সব চেয়ে দামি আমার মা
মায়ের আচঁল ছাড়া কিছু বুঝি না
চাঁদ তুমি দুরে যাও কাছে এসো না
চাঁদ তুমি মনে রেখো কলিজা ছিড়েছে মা
আমায় জন্ম দিতে শয়েছে যে জাতনা
তার ভালবাসার রিন শোধ হবে না
মনে রেখো চাঁদ সেতো আদরিনি মা
Singer: Gazi Shabab Bin Anas
Lyric & Tune : SM Moin
