পরের দোষটা খোঁজার আগে 

পরের দোষটা খোঁজার আগে
নিজের দোষটা খোঁজো
পরের ভুলটা বোঝার আগে
নিজের ভুলটা বোঝো (২)
তবেই তো হবে তুমি
আলোকিত প্রাণ
হবে তুমি সাঁচ্চা দিলের
মুমিন মুসলমান (২)
সাঁচ্চা দিলের মুমিন হবে
সাঁচ্চা মুসলমান

কভু কারো অগোচরে
গিবত করোনা
হারাম খাবার দিয়ে কভু
উদর ভরনা (২)
সঠিক বিধান মানলে পাবে
জান্নাতেরি ঘ্রাণ (২)

হবেই তুমি সাঁচ্চা দিলের
মুমিন মুসলমান (২)

জাররা সম অহংকার
রেখো নাতো মনে
খারাপ আচরণ
করো নাকো কারো সনে
তবেই তুমি পাবে সদা
তাজিব ও সম্মান

হবেই তুমি সাঁচ্চা দিলের
মুমিন মুসলমান (২)

যত বড় বিপদ আসুক
মিথ্যা বলো না
ওয়াদা দিলে তাহার খেলাপ
মোটেই করোনা (২)
পরের তরে বিলিয়ে দাও
হক্বের আহবান

হবেই তুমি সাঁচ্চা দিলের
মুমিন মুসলমান (২)

পরের দোষটা খোঁজার আগে
নিজের দোষটা খোঁজো
পরের ভুলটা বোঝার আগে
নিজের ভুলটা বোঝো
তবেই তো হবে তুমি
আলোকিত প্রাণ
হবে তুমি সাঁচ্চা দিলের
মুমিন মুসলমান (২)
সাঁচ্চা দিলের মুমিন হবে
সাঁচ্চা মুসলমান (৩)

Singer: Shabab Bin Anas
Lyric: Kabir Al Mamun
Tune: SM Moin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top