চাঁদ হেসেছে দূর আকাশে দুই চোখে নেই নিদ
এবার বুঝি করতে হবে অন্যরকম ঈদ
কোলাকুলি করতে মানা ভয়টা নাকি খুব অচেনা
মুখে মুখে যাচ্ছি সোনা শঙ্কিত সংগীত
এবার বুঝি করতে হবে অন্যরকম ঈদ
গায়ের বাড়ি হয়নি যাওয়া
হয়নি পূরণ অনেক চাওয়া
ইদগাম আছে যাব কিনা বলতে পারিনা
আগের মত মনটা খুলে চলতে পারিনা
ইট পাথরের চার দেয়ালে থাকতে হবে নিজ খেয়ালে
বিধি নিষেধ মানতে হবে
গুরুজনের তাগিদ
এবার বুঝি করতে হবে অন্যরকম ঈদ
শখের চুড়ি গয়না জামা
বায়না গুলো থাকুক জমা
সব মনে তো সুখের বীনা বাজতে শুনি না
প্রভুর কাছে দুই হাত তুলে
চাই যে করুণা
দুঃখীর মুখে সুখ ফুটালে ঈদ যাবে না যে বিফলে
সবাই মিলে শুনবো তবে নতুন দিনের সংগীত
এবার বুঝি করতে হবে অন্যরকম ঈদ
Singer:
Gazi Aqsa Binte Anas
Gazi Shabab Bin Anas
Lyric: Delawar HJ
Tune: Mahmud Faysal
