জামানা হতে, জমিন হতে রয়েছো অনেক দূরে
তবুও আছো প্রিয় রাসুল আমার,হৃদয় জুড়ে।।
ভালোবেসে নামটি তোমার হৃদয়ে জতনে রাখি
নিত্যদিনে তোমার প্রেমে ধ্যানের ছবি আকি
তোমার নামে পড়লে দরুদহৃদয়,ভরে নূরে।
আছো তুমি প্রিয় রাসুল আমার হৃদয় জুড়ে।।
সবার চেয়ে বেশি বড় ভালোবাসি তোমায়
বাংলা হতেও মনটা আমার ছুটে তব রওজায়
ব্যাকুল হৃদয় দেখতে তোমায়,হলেও ঘুমের ঘোরে
আছো তুমি প্রিয় রাসুল আমার হৃদয় জুড়ে।।
সুপারিশের কান্ডারি তুমি সবার প্রিয় রাসুল
সৃষ্টিরাজি তোমায় চিনতে করিনি কভু ভুল।।
তোমার মতো দরদী পাওয়া যাবেনা জগৎ ঘুরে।
আছো তুমি প্রিয় রাসুল আমার হৃদয় জুড়ে।ঐ
কথা ও সুরঃ আসাদ বিন নূর মোহাম্মদ
