এল ঈদ এল ঈদ
একি খুশির হাওয়া চারিদিক
অগণন তারার মেলায়
চাঁদের আলোয়
আসমান করে ঝিকিমিক।
এলো ঈদ,,,,,,,, ঐ
এ যে রহমের মাস শেষে
দুয়ারে দাঁড়ালো এসে
ভাঙ্গিয়ে ব্যথার নিদ
এলো ঈদ,,,,,,,,,,,,,,,,,,,,ঐ
এ যে ঘুচিয়ে ব্যবধান
সবাই এক সমান
গড়বো প্রীতির নয়া ভিত।
এলো ঈদ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ঐ
কথাঃআব্দুল কাদের আরাফাত
সুরঃমাহমুদ ফয়সাল
