Tune & Singer: Monirul Islam Labib
Lyric: HM Mushfiqe
মায়ের পদতলে জান্নাত !!
আমার মায়ের পদতলে
আছে যে জান্নাত
আল জান্নাতু তাহতা
আক্বদামিল উম্মাহাত !!
মা গো আমার নিরিবিলি
চোখের পানি ঝরে
থাকলে তুমি মুছে দিতে
আদর সোহাগ করে
দুখ আমার জমে জমে
পাহাড় ছুঁয়ে গেছে
বলার মতো প্রিয় আপন
নেই তো আশে পাশে
প্রতি পদে তোমার অভাব
দেয় যে আঘাত !!
মলিন মুখে দুখ বুকে
জীবন করি পার
কেউ বলে না খোকারে তোর
মুখটা কেন ভার !!
তুমি আমার বেহেস্ত এবং
আমার জাহান্নাম
তোমার খুশী অখুশিতেই
আমার পরিনাম !
তোমার ভালোবাসা আমায়
কাঁদায় যে দিন রাত !!!
দুরে থেকে তোমার খেদমাত
করতে পারিনা
রাব্বির হাম হুমা কামা
রাব্বা ইয়া নি সগীরা ..
তোমার শেখানো দোয়া দিয়েই
প্রভুকে জানাই
জান্নাতুল ফিরদাউস যে
তোমার জন্য চাই !!!
পরোকালটা করো প্রভু
জান্নাতী প্রভাত !!!
