রাসূল আমার ভালোবাসা

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

রাসুল আমার ভালোবাসা
রসুল আমার আলো আশা
রাসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা
রাসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা।

যখন দারুন দুঃখ নামে
আমার জীবন জুড়ে।
বিপদ আপদ মুসিবতে
মরি পুড়ে পুড়ে।
তখন তোমার শৈশব কৈশোর
জোগায় শান্ত্বনা।

আশাহত জীবন যখন
দুর্বিষহ লাগে।
ব‍্যর্থ এবং পরাজিত
স্মৃতি গুলো জাগে।
তখন তোমার বদর ওহুদ
জুড়ায় যন্ত্রনা।

কত রকম রাজার নীতি
প্রজার নীতি দেখলাম।
দুঃখ হায়রে দুঃখ ছাড়া
আর কিছু না পেলাম।
তাইতো শুধু
তাইতো শুধু মনে পড়ে
সোনার মাদিনা।

নেতার মত নেতা যখন
পাইনা কোথাও খুঁজে।
কাঁদি হাইরে কাঁদি শুধু
এই দুটি চোখ বুজে।
তখন তোমার স্মরণ আমায়
দেয় যে সান্ত্বনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top