কঠিন হাশর দিনে

শিল্পী: আবু বকর সিদ্দিক
কথা: তোজাম্মেল হক বাচ্চু

আকাশে চাঁদ রবি গ্রহ তারা
তোমারি গান গেয়ে দিশাহারা
আমিও তাদের সাথে
হাত রেখে হাতে হাতে
তোমারি গুনগান গেয়ে যেতে চাই
ও আল্লাহ তুমি ছাড়া ইলাহ নাই।।

আমাতে ঢেলে দাও তোমারি আলো
দূর করে দাও যতো মনের কালো
তোমার কাননে হায়
সকাল আর সন্ধ্যায়
ফুল হয়ে ফুটিতে যে চাই।।
ও আল্লাহ তুমি ছাড়া ইলাহ নাই

আমাতে যদি ভুল হয়ে যায় কভু
ক্ষমা করে নিও কাছে ওগো মোর প্রভু
কঠিন হাশর দিনে
তুমি ছাড়া বিনে
আমার তো কেউ আর নাই।।
ও আল্লাহ শুধু যে তোমাকে চাই।।
…………………………………………..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top