মন আমার কাঁদে রে

যেতে সোনার মাদিনা

মন আমার কাঁদেরে
প্রাণ আমার কাঁদের
যেতে সোনার মদিনা
যে মদিনা ধন্য হল
পেয়ে তব ঠিকানা।ঐ

ইউসুভ পেতে জুলেখা কাঁদে
সাহারা কেঁদেছে ইব্রাহিম তরে
সবারই সব রূপ মহান আল্লাহ
তোমায় দিয়েছে ভরে।

যা আমি করতে চাই
যা আমি ধরতে যাই
মনে বাজে তাই মদিনা। ঐ

স্মরণে তোমার অমীয় বাণী
সব যেন আমি পাই
মানার তরে সেই সেই মন
মনে হয় যেন নাই।।

তবু আশা আছে বুক ভরা
তায়েফ ওহুদ শুধু আলোর ধারা।।
বিশ্ব মাঝে শান্তি পেতে
এ থেকেই হোক জীবন গড়া

যা আমি করতে চাই
যা আমি ধরতে যাই
মনে বাজে তাই মদিনা। ঐ
………………………………………..

কথা,সুর ও কন্ঠ: তারেক রহমান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top