কভারঃ মাইনুল ইসলাম
সুরঃ আবু উবায়দা
লিরিকঃ আবু উবায়দা,সালমান হাবিব
খোদার কথা মেনে নিলে মন ভালো হয়
তার হুকুমের তাবেদারিই মোদের পরিচয়
বজ্রাঘাতে পরে গেলেও তার পথে রব অটুট
ভীষম ক্ষরায় চললে জীবন ভীষম ক্ষরায় চলুক
করেছি শপথ দিয়েছি কথা তারই মতে চলার
পাক কোরানের বানী যেন, হয় কথা বলার
আল্লহু আল্লাহু আল্লাহু আল্লাহু
মিথ্যে পথে মিথ্যে মতে যতই চলো তুমি
দু ‘হাত পেতে ডাকে তোমায় প্রিয় অন্তর জামী
লোভ লালসায় হয় যত না পাগল তোমার মন
খোদা তালা তবু তোমায় ডাকে সারাক্ষন
কেন তবে দূরে সরে রবে তুমি আজ
নাফরমানির কশাঘাতে পরবে ভাজে ভাজ
কর শপথ দাও কথা তারই মতে চলার
পাক কোরানের বানি যেন, হয় কথা বলার
আল্লহু আল্লাহু আল্লাহু আল্লাহু
এই যে সদা ভুল বিপথে বাড়াও তোমার পা
আর কতকাল এমন করে ভুল পথে হাঁটবা
পাপের প্রতি কেন তোমার এত অনুখন
কেন তোমার সেই সে পথে এত বিচরণ
কেন তবে দূরে সরে রবে তুমি আজ
নাফরমানির কশাঘাতে পরবে ভাজে ভাজ
কর শপথ দাও কথা তারই মতে চলার
পাক কোরানের বানি যেন, হয় কথা বলার
আল্লহু আল্লাহু আল্লাহু আল্লাহু
