আমার যখন ফুরাবে দিন

কথা,সুর ও শিল্পীঃ তারেক মনোয়ার

আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি
থেকো আল্লাহ এ জীবনে
হয়ে চির সাথী
আসবে গহীন রাতি।

জীবন নদীর দুকুল জুড়ে
আসলে অনিশা
থাকবে না আর এ দুচোখে
একটু আলো দিশা।।
সে দিন আমার।।
সেদিন আমার আধার গোরে
তুমি আলোর বাতি।ঐ

আমার আমার বলে যখন
কাউকে পাব না
সেদিন আমার শূন্য হিয়ায়
তুমি থেকো শান্তনা।।
আখির আলো নিভবে যেদিন
মনে আলো দিয়ে
আসবেনা কেউ এ দুচোখে
একটু আলো নিয়ে
সেদিন আমার।।
সেদিন আমার অন্ধ চোখে
তুমি আলোর বাতি।ঐ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top