আজো সেই কোরআন আছে

কথা,সুর ও শিল্পীঃ তারেক মনোয়ার

আজো সেই কোরআন আছে হাদিস আছে
সেই ঈমান আর মানুষ নেই
সেই আবু বকর ওমার নেই
সেই আলী হায়দার, ওসমান নেই

আযানের রসম আছে আগের মতই
বেলালের সেই রুহ নেই
এযিদের রাজতন্ত্র আছে… আগের মতই
হোসেনের সেই জীহাদ ও নেই

কোরআনের তেলাওয়াত আছে আগের মতই
রাবিয়া বসরির মত প্রেমিকা নেই
হাদিসের পাঠক আছে আগের মতই
বোখারীর মত সেই সাধক ও নেই

কাফের ও মুশরিক আছে আগের মতই
ইবনে কাসিম আর সালাদিন নেই
ফালসাফা আছে আগের মতই
গাজ্জালির সেই তালক্বিন নেই


দাওয়াতে দ্বিন আছে আগের মতই
বান্নার মত সেই দায়ী নেই
কবি ও কবিতা আছে আগের মতই
হাফিজ, রুমী, ইকবাল নেই

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top