কার নামেতে পাখ-পাখালি

কথা ও সুরঃ রায়হান সিদ্দীকি
শিল্পীঃ হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ড চাইল্ড টিম

কার নামেতে পাখ-পাখালি
গাহে মধুর গান
কার প্রেমেতে ঝর্না ঝরে
নদী বহমান (২)
সে যে আর কেহ নয়
মোদের প্রভু আল্লাহ্‌ মহান
গ্রহ তারা রবি আকাশ জমিন
সবি তার-ই দান

কার নামেতে পাখ-পাখালি
গাহে মধুর গান
কার প্রেমেতে ঝর্না ঝরে
নদী বহমান (২)

কার হুকুমে দূর নিলিমায়
হাসে ঐ চাঁদ
কার হুকুমে আঁধার কেটে
আসে প্রভাত (২)
সে যে আর কেহ নয়
মোদের প্রভু আল্লাহ্‌ মহান
গ্রহ তারা রবি আকাশ জমিন
সবি তার-ই দান

কার নামেতে পাখ-পাখালি
গাহে মধুর গান
কার প্রেমেতে ঝর্না ঝরে
নদী বহমান (২)

কার ইশারায় মেঘমালা
বৃষ্টি ঝরায়
কার দেয়া প্রকৃতি দেখে
মনটা জুড়ায় (২)
সে যে আর কেহ নয়
মোদের প্রভু আল্লাহ্‌ মহান
গ্রহ তারা রবি আকাশ জমিন
সবি তার-ই দান

কার নামেতে পাখ-পাখালি
গাহে মধুর গান
কার প্রেমেতে ঝর্না ঝরে
নদী বহমান (২)

কার নামেতে বন-বাগানে
ফুটে নানা ফুল
কার নামেতে সাগর-নদী
ঢেউয়ে ঢেউয়ে দুল
সে যে আর কেহ নয়
মোদের প্রভু আল্লাহ্‌ মহান
গ্রহ তারা রবি আকাশ জমিন
সবি তার-ই দান

কার নামেতে পাখ-পাখালি
গাহে মধুর গান
কার প্রেমেতে ঝর্না ঝরে
নদী বহমান (২)

সে যে আর কেহ নয়
মোদের প্রভু আল্লাহ্‌ মহান
গ্রহ তারা রবি আকাশ জমিন
সবি তার-ই দান

কার নামেতে পাখ-পাখালি
গাহে মধুর গান
কার প্রেমেতে ঝর্না ঝরে
নদী বহমান (২)
কার প্রেমেতে ঝর্না ঝরে
নদী বহমান (২)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top