কথা : হাবিব রেজা আহমেদ
সুর : এস এম মঈন
শিল্পী : আকসা বিনতে আনাস
ভোর বিহানে পাখির গানে
প্রান জুড়িয়ে যায়,
ঊষা রবি মোহময়ী
রুপ ছড়িয়ে চায়
বলো কার ইশারায়
পাহাড় গায়ে ঝড়নারই গান
নদীর জলে সুমধুর তান
সাগর বুকে ঊর্মিমালা
গাংচিলেরেই প্রানের মেলা
গধুলিতে আবির মাখে
ঐ আকাশের গায়ে
দিনের শেষে রাত নিশীতে
কলিরা ফোটে মন খুশিতে
তারারা যেন আলোর খেয়া
রাতের কালোয় রুপোর ছোয়া
প্রজাপতির ডানায় ডানায়
আল্পনা রঙ শুধুই মানায়
দোয়েল শ্যামা ঘুঘুর ডাকে
তার নামেতে পায় গো তাকে
তিনি আল্লাহ মালিক মাওলা
গফুর দয়াময়
সবি তার ইশারায়
